নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার
দি নিউজ লায়ন ; জাতীয় সড়কের উপরে নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার করল বীরভূম জেলার মহম্মদ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রানীগঞ্জ - মোরগ্রাম ১৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে একটি মারুতি ভ্যান দ্রুতগতিতে রামপুরহাট এর দিকে যাচ্ছিল। সেই সময় মহাম্মদ বাজার থানার পুলিশ জয়পুর গ্রামের কাছে নাকা চেকিং করছিল।
মারুতি ভ্যানের গতি দেখে পুলিশ গাড়িটি কে দাঁড় করায়। গাড়ির দরজা খুলতেই চক্ষুচড়কগাছ পুলিশের। ২৬ টি ডিটোনেটর ভর্তি বোঝাই গাড়িটি। বস্তার ভেতরে প্রায় ৩৯০০০ হাজার ডিটোনেটর। সাথে সাথে পুলিশ গাড়ির চালক আশিষ কোঁড়া কে আটক করে থানায় নিয়ে আসে। বাজেয়াপ্ত করা হয় মারুতি ভ্যান বিপুল পরিমাণে উদ্ধার হওয়া বিস্ফোরক। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রামপুরহাটের কোন একটি পাথর খাদানে এই ডিটোনেটর গুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
নিয়ম বহির্ভূত ভাবে বিস্ফোরক পাচারের চাঁই কে ধরতে গাড়ির চালক কে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বেশ কিছুদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে মহাম্মদ বাজার থানার পুলিশ একইভাবে একটি ট্রাক থেকে বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল। বিস্ফোরক পাচারের জন্য বারবার জাতীয় সড়ক কে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা।
কিন্তু ততোধিক তৎপর বীরভূম জেলা পুলিশ। পুলিশের তৎপরতাই বিস্ফোরক পাচারকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে বারবার। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বীরভূমের সমস্ত থানা সজাগ আছে। আগামী দিনে তল্লাসি অভিযান জারি থাকবে।

Post a Comment